রবিবার, ৩১ মে ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় রসায়ন বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    কুমিল্লায় রসায়ন বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।।কুমিল্লায় শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে তাল মিলিয়ে কেমন হতে পারে আগামী দিনের রসায়ন শিল্প ও রসায়ন চাকুরির বাজার বিষয়ক ব্যতিক্রমী সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৯টায় কুমিল্লা ব্রাক লার্নিং সেন্টারে ইয়ুথ লাইটহাউজ কর্তৃক আয়োজিত সেমিনারে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উক্ত সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, টিআইসিআই এর অতিরিক্ত প্রধান রসায়নবিদ এবং পরিবেশ ও বিশ্লেষণী রসায়ন বিভাগের প্রধান মোশতাক উদ্দিন ঠাকুর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো মাইনুল হুদা, চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেড এর সহকারি রসায়নবিদ সৈকত ঘোষ যিশু, ব্রাক এর ডেপুটি ম্যানেজার জিয়াউল আরেফিন তুহিন, এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর নির্বাহী (কিউসি) কর্মকর্তা মোহাম্মদ ইকরামুল হোসাইন, বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রশিক্ষক ও বাংলাদেশ প্রকোশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর উচ্চতর গবেষক সঞ্জয় বেলওয়ার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রসায়নের ভূমিকা অপরিসীম, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে রসায়ন বিজ্ঞানে উচ্চতর গবেষণার উপর জোর দেওয়ার বিকল্প নেই। বিদেশে এখনও বাংলাদেশী শিক্ষার্থীদের প্রবল চাহিদা রয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফান্ডিং ব্যবস্থা করে রসায়ন শিল্পে গবেষণা ও প্রশিক্ষণ বৃদ্ধি করতে না পারলে অর্থনীতিতে প্রত্যাশিত সাফল্য অর্জন সম্ভব হবে না।

    সেমিনারে আমন্ত্রিত শিক্ষার্থীরা বলেন, রসায়ন বিজ্ঞানের সম্ভাবনা ও আগামী দিনে শিল্প ও শ্রমবাজারে অর্থনৈতিক চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভের সুযোগ করে দেওয়ায় ইয়ুথ লাইটহাউজের প্রতি কৃতজ্ঞতা। 

    প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া নোমান বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ভাবনা ও গাইডলাইনের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।


    add